ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নবাবগঞ্জে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে আটক-২

ads
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মো. সাহেদ আলী(৫০) ও বাহের মাতাব্বর(৪০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার তেলেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সাহেদ আলী ওই গ্রামের মৃত শেখ সুলতানের ছেলে এবং বাহের মাতাব্বর খৈমদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে উপজেলার তেলেঙ্গা ও কৈলাইল গ্রামের পাশে খুদু মেম্বারের বাগানের সামনে নির্জন স্থানে ওই এলাকার দিনমজুর বিধবা এক নারীকে সাহেদ আলী ও বাহের মাতাব্বর জোরপূর্বক ধর্ষণ করে। ওই বিধবা নারী নদীতে নৌকায় করে লোকজন পারাপার করে জীবিকা নির্বাহ করে। ঘটনার পর সোমবার সন্ধ্যায় কৈলাইল গ্রামের স্থানীয় মাতাব্বর আইনুল হোসেন চৌধুরী ও ফতু মাতাব্বর বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য শালিসী করে মহিলার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা দেয়। এলাকার ক্ষুদ্ধ জনতা বিষয়টি মানতে না পেরে পুলিশকে জানায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, অভিযোগের ভিত্তিতে তেলেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুই ধর্ষককে আটক করেছে এবং ভূক্তভোগী নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ads
ads
ads

Our Facebook Page